EN ☀️
×

Follow Us

স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
অ অ

সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৪ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৬৪ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮০ জনের। এই দুই সংখ্যা মিলিয়ে মোট ১ হাজার ৪৪ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে দেশে ৮৮৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাম নিশ্চিত শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৯ জন। দুই সংখ্যা মিলিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৯৮৬ জনে।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনের। এই সময়ের মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৫২৭ জনের।

আরও পড়ুন