হাম সন্দেহে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৭:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৩০ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৮ জনে।
রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৫১ জন। ১৫ মার্চ থেকে ৩০ আগস্ট পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২৯ জনে।
এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ২১৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬৫ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৩০ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ১ লাখ ৩৭ হাজার ৩৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৩২ হাজার ২৯২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে, ১৫ মার্চ থেকে ৩০ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৭ জনে।