EN ☀️
×

Follow Us

ফিচার

সয়াবিন তেলের দাম বাড়লে কোন তেল খাবেন?

ডেইলি সান রিপোর্ট, ফিচার

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

সয়াবিন তেলের দাম বাড়লে কোন তেল খাবেন?

এক ধরনের তেলের ওপর পুরোপুরি নির্ভর না করে রান্নার ধরন ও পুষ্টি বিবেচনায় পরিমিত মাত্রায় দুই ধরণের তেল ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।

অ অ

পরিমিত মাত্রায় ব্যবহার করলে সরিষার তেল ও সয়াবিন তেল— উভয়েরই নিজস্ব পুষ্টিগুণ আছে, তবে কোনটি বেশি ভালো তা নির্ভর করে আপনার স্বাস্থ্যগত অবস্থা, রান্নার ধরন ও বাজেটের ওপর। সয়াবিন তেলের দাম বাড়লে অনেক পরিবারই বাজেট ও সহজলভ্যতা বিবেচনায় সরিষার তেল বেছে নিতে পারেন। তবে খাঁটি সরিষার তেল পাওয়া ও পরিমিত ব্যবহার নিশ্চিত করা জরুরি।

সয়াবিন ও সরিষা তেলের ব্যবহার, কোন খাবারে, কত উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, তার ওপরও নির্ভর করে। তবে পুষ্টি ও স্বাস্থ্যগত বিবেচনা করলে সরিষার তেল কিছুটা এগিয়ে রয়েছে। চলুন, দেখে নেওয়া যাক, আপনার রান্নাঘরে কোন তেলটি বেশি উপযোগী বা কোনটি বিকল্প হতে পারে।

প্রথমেই আসি সরিষার তেলের প্রসঙ্গে। গ্রাম-বাংলায় বাংলায় বহু শতাব্দী ধরে ঘানি টেনে সরিষা ভেঙে তেল তৈরি করা হচ্ছে। শহরে ঘানি ভাঙা সরিষা তেলের এখনও চাহিদা রয়েছে।

রান্না, আচার, চুলের যত্ন ও শরীর মালিশে এটি আজও ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই তেলে মনো-আনস্যাচুরেটেড ফ্যাট (এমইউএফএ) ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড বেশি থাকে, যা হৃদযন্ত্রের জন্য উপকারী হতে পারে।

সরিষার তেল পথ্য হিসেবে ব্যবহার হয়ে আসছে বাংলার ঘরের। সরিষার তেল মালিশ করলে রক্ত সঞ্চালন বাড়ে, পেশি ও হাড়ের ব্যথা কমে এবং ত্বকের আর্দ্রতা বজায় থাকে।

শীতকালে সরিষার তেলে রসুন ভেজে সেই তেল সংরক্ষণ করেন মায়েরা। এই তেলের মালিশ ঠাণ্ডা, সর্দিতে বাচ্চা-বুড়ো সবার জন্য উপকারী।

সরিষার তেল দিয়ে সাধারণত সবকিছুই রান্না করা যায়। সরিষার তেল মূলত ঝাঁঝালো স্বাদ ও সুগন্ধযুক্ত। ঐতিহ্যবাহী বাঙালি রান্না, ভর্তা, আচার এবং মাছ-মাংসের পদে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

খাঁটি বা আনরিফাইন্ড সরিষার তেলে প্রাকৃতিক উপাদান অক্ষুণ্ণ থাকায় এর স্মোকিং পয়েন্ট কিছুটা কম থাকে। আবার রিফাইন্ড সরিষার তেলে স্মোকিং পয়েন্ট বেশি থাকে। তাই এতে সয়াবিন তেলের মতো সবধরণের ভাজা পোড়া করা যায়। 

এতে এরুসিক অ্যাসিড থাকে, তাই অতিরিক্ত বা একটানা দীর্ঘদিন বেশি পরিমাণে খাওয়া নিয়ে সতর্কতা রয়েছে।

সয়াবিন তেলে পলি-আনস্যাচুরেটেড ফ্যাট ও ভিটামিন ই থাকে। সাধারণত রিফাইন্ড অবস্থায় বিক্রি হয় বলে রিফাইনিং প্রক্রিয়ায় কিছু প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট কমে যেতে পারে।

বাজারে সয়াবিন তেলের দাম বাড়লে সরিষার তেলকে বিকল্প হিসেবে নিতে পারেন। যদি তুলনামূলক সাশ্রয়ী ও খাঁটি পাওয়া যায়।

এক ধরনের তেলের ওপর পুরোপুরি নির্ভর না করে রান্নার ধরন ও পুষ্টি বিবেচনায় পরিমিত মাত্রায় দুই ধরণের তেল ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।

আরও পড়ুন