ছবি: সংগৃহীত
দুর্গাপূজা শেষে সখের শাড়িটা যত্নে রাখছেন তো? সারা বছর শাড়ি না পরা হলেও উৎসব-পার্বণে বাঙালির প্রথম পছন্দ ঐতিহ্যবাহী শাড়ি। তবে উৎসবের আনন্দ শেষ হওয়ার পর এই শখের শাড়িগুলো সঠিকভাবে গুছিয়ে রাখা আরও বেশি জরুরি। একটু অসাবধানতায় দামী সিল্ক, জামদানি বা সুতির শাড়ি নষ্ট হয়ে যেতে পারে।
পূজা বা যেকোনো উৎসব শেষে আলমারিতে শাড়ি দীর্ঘদিন নতুনের মতো রাখার ৪টি গুরুত্বপূর্ণ টিপস নিচে দেওয়া হলো:
পরিষ্কার করে আলমারিতে তুলুন
উৎসবের দিনে শাড়িতে ঘাম, খাবারের দাগ কিংবা সিঁদুর লাগা খুব স্বাভাবিক। অনেক সময় বৃষ্টিতে ভিজতেও হতে পারে। তাই অপরিষ্কার শাড়ি কখনোই ভাঁজ করে আলমারিতে রাখবেন না। প্রথমে দাগ তুলে নিন, তারপর ভালো করে কেচে ও ইস্ত্রি করে আলমারিতে রাখুন। দামী শাড়ি হলে অবশ্যই ড্রাই ওয়াশ করিয়ে নেবেন।
হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন না
অনেকেরই অভ্যাস থাকে শাড়ি হ্যাঙ্গারে টাঙিয়ে রাখা। কিন্তু জরি বা ভারী কাজের শাড়ি ঝুলিয়ে রাখলে তার সুতো ও নকশা নষ্ট হয়ে যেতে পারে। তাই শাড়ি সবসময় সুতি বা মসলিন কাপড়ে সুন্দর করে ভাঁজ করে রাখুন। সবচেয়ে ভালো হয় ফ্যাব্রিক অনুযায়ী আলাদা আলাদা স্টোরেজ ব্যাগ ব্যবহার করলে। যেমন- সিল্ক, জামদানি ও সুতির শাড়ি আলাদা ব্যাগে রাখুন।
আর্দ্রতা ও পোকা থেকে বাঁচান
বন্ধ আলমারিতে আর্দ্রতার কারণে শাড়িতে ফাঙ্গাস বা পোকা ধরতে পারে। পোকা তাড়াতে ন্যাপথলিনের চেয়ে শুকনো নিমপাতা ব্যবহার করা বেশি নিরাপদ। আর আর্দ্রতা দূর করতে আলমারির কোণে বা শাড়ির ব্যাগের ভেতর কয়েকটি সিলিকা জেল প্যাকেট রেখে দিন।

বাড়তি টিপস
একই ভাঁজে শাড়ি দীর্ঘদিন রেখে দিলে ভাঁজের দাগে কাপড় ফেঁসে বা কেটে যেতে পারে। বিশেষ করে খাঁটি সিল্কের শাড়ির ক্ষেত্রে এই ঝুঁকি বেশি। তাই কয়েক মাস পর পর শাড়ি বের করে ভাঁজ বদলে দিন এবং হালকা রোদে বা বাতাসে রাখুন।
আলমারিতে রাখার আগে শাড়ি পরিষ্কার করা জরুরি। শাড়িতে ঘাম, খাবারের দাগ লেগে থাকলে কাপড়ের স্থায়ী ক্ষতি হতে পারে। তাই আলমারিতে তোলার আগে পরিষ্কার করা আবশ্যক।
বিশেষ করে জরির বা ভারী কাজের শাড়ি ভাঁজ করে রাখাই সবচেয়ে ভালো।
কাপড়ের মান ধরে রাখতে সিল্ক ও জামদানি আলাদা আলাদা কাপড়ের স্টোরেজ ব্যাগে ভাঁজ করে রাখা উচিত।
আলমারিতে প্রাকৃতিকভাবে পোকা দূর করতে শুকনো নিমপাতা এবং আর্দ্রতা শুঁষে নিতে সিলিকা জেল ব্যবহার করতে পারেন।