বিশ্বমানের আই-কেয়ার সেবা নিয়ে মগবাজারে ‘আইস্পেস ২২’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:২৪ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মগবাজারে আন্তর্জাতিক মানের আইওয়্যার ব্র্যান্ড ‘আইস্পেস ২২’-এর নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।
৫৫-৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়কে অবস্থিত নতুন শোরুমের উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার সালাউদ্দিন সুমন।
এ সময় অতিথি হিসেবে ছিলেন মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, ক্বারী মাওলানা মোহা. জুনায়েদ আল হাবিব, বিশ্বজয়ী হাফেজ ক্বারী আবু রায়হান এবং হাফেজ মাওলানা জুবায়ের আহমাদ তাশরিফসহ আরও অনেকে। তাঁদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে নতুন শাখাটির যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠানটির কর্ণধার মো. মোশাররফ হোসেন জানান, নতুন শোরুমে বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের চশমা, কনট্যাক্ট লেন্স ও সানগ্লাসের সংগ্রহ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ওকলি, এম্পোরিও আরমানি, ভ্যারিল্যাক্স, ক্যারেরা, হিউগো বস, রে-ব্যান, আকুভ্যু, ভোগ এবং টমি হিলফিগারের প্রিমিয়াম পণ্য।
উদ্বোধন উপলক্ষে দর্শনার্থী ও গ্রাহকদের জন্য বিশেষ আয়োজন হিসেবে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের মাধ্যমে বিনামূল্যে চোখ পরীক্ষা (ফ্রি আই চেকআপ) সেবা দেওয়া হয়। এতে আগতদের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ দেখা যায়।
আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা ও বিশ্বমানের পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহকদের উন্নত চোখের যত্ন নিশ্চিত করাই ‘আইস্পেস ২২’-এর লক্ষ্য। মগবাজারের নতুন শাখা থেকে নিয়মিতভাবে গ্রাহকদের উন্নতমানের আই-কেয়ার সেবা দেওয়া হবে।
পুরো অনুষ্ঠানটি আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানে ছিল বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড।