EN ☀️
×

Follow Us

ফিচার

অ্যান্টার্কটিকায় বর্ণবাদের শিকার ইউটিউবার সালাউদ্দিন সুমন

যাত্রাপথেই এক জার্মান দম্পতি সুমনকে বলেন, ‘এই অভিযান আমাদের জন্যেও অনেক ব্যয়বহুল। বাংলাদেশ তো দরিদ্র দেশ, সেখান থেকে আপনি এখানে আসার খরচ কীভাবে জোগাড় করলেন?’

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম

অ্যান্টার্কটিকায় বর্ণবাদের শিকার ইউটিউবার সালাউদ্দিন সুমন

ছবি: সংগৃহীত

অ অ

প্রথম বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অ্যান্টার্কটিকা জয় করেছেন জনপ্রিয় ভ্রমণ ইউটিউবার সালাউদ্দিন সুমন। 

২৮ জানুয়ারি, তিনি আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে যাত্রা করেন, এবং প্রথম বাংলাদেশি ইউটিউবার হিসেবে পৃথিবীর শীতলতম এই মহাদেশে পৌঁছান।

এই ভ্রমণে তার সঙ্গী ছিলেন বন্ধু নিলয় কুমার বিশ্বাস। পোলার জাহাজ ‘হন্ডিয়াস’- এ তারা ২১টি দেশের অন্যান্য পর্যটকদের সাথে অ্যান্টার্কটিকার অপূর্ব সৌন্দর্য ও বিরল প্রাণী দেখার সুযোগ পান। কিন্তু ভ্রমণের আনন্দ বিষাদে পরিণত হয় যখন তারা সহযাত্রীদের কাছ থেকে সরাসরি বর্ণবাদী আচরণের শিকার হন।

৪০ বছর বয়সী সুমন গণমাধ্যমকে জানান, যাত্রাপথেই এক জার্মান দম্পতি তাকে বর্ণবাদী প্রশ্ন করেন। ওই দম্পতি সুমনকে বলেন, ‘এই অভিযান আমাদের জন্যেও অনেক ব্যয়বহুল। বাংলাদেশ তো দরিদ্র দেশ, সেখান থেকে আপনি এখানে আসার খরচ কীভাবে জোগাড় করলেন?’

এমন অপমানজনক প্রশ্নে সুমন নির্বাক হয়ে পড়েন এবং তীব্র ক্ষোভ অনুভব করেন। সবার সাথে পরিবার হিসেবে ভ্রমণ করার স্বপ্ন নিয়ে গেলেও, এমন বর্ণবাদী আচরণে তার মন ভেঙে যায়।

সূত্র: দ্য প্রিন্ট

আরও পড়ুন