EN ☀️
×

Follow Us

বিনোদন

রামায়ণের সীতা নয়, এবার ‘ইঞ্জি ভেল্লাম’ এ নতুন লুকে সাই পল্লবী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:০০ পিএম

রামায়ণের সীতা নয়, এবার ‘ইঞ্জি ভেল্লাম’ এ নতুন লুকে সাই পল্লবী

‘ইঞ্জি ভেল্লাম’ এ নতুন লুকে সাই পল্লবী। ছবি: সংগৃহীত

অ অ

একেবারে নতুন রূপে পর্দায় ধরা দিলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। ছোট চুল, অন্তঃসত্ত্বা নারীর সাজ এবং প্রাণবন্ত অভিব্যক্তিতে একটি নতুন গানে দর্শকদের নজর কেড়েছেন তিনি।

কিংবদন্তি নির্মাতা মণি রত্নমের আসন্ন সিনেমা ‘ইঞ্জি ভেল্লাম’-এর ‘আচ্চি আচ্চি’ গানটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গানটিতে সাই পল্লবীর ভিন্নধর্মী লুক দেখে রীতিমতো মুগ্ধ তার ভক্তরা। বিশেষ করে তার ছোট চুলের স্টাইল প্রশংসা কুড়াচ্ছে সবার। পর্দায় একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করছেন তিনি, যেখানে গানটির দৃশ্যায়নে মাতৃত্বের আনন্দ, ভালোবাসা এবং জীবনের এক নতুন অধ্যায়ের আবেগ দারুণভাবে ফুটে উঠেছে।

এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধতে চলেছেন বিজয় সেতুপতি ও সাই পল্লবী। নির্মাতারা এখনো সিনেমার গল্প বা চরিত্র নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ না করলেও, ধারণা করা হচ্ছে এতে তাদের প্রেম, সংসার ও মাতৃত্বের যাত্রার গল্প তুলে ধরা হবে।

অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের সুরে ‘আচ্চি আচ্চি’ গানটি লিখেছেন ইলাঙ্গো কৃষ্ণন। এতে কণ্ঠ দিয়েছেন বৈশালী সামন্ত ও শরণ্যা শ্রীনিবাস। তামিলের পাশাপাশি মালয়ালম ভাষার চমৎকার মেলবন্ধন গানটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে, যা শ্রোতাদের বিশেষভাবে আকৃষ্ট করছে।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ২৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ইঞ্জি ভেল্লাম’। মণি রত্নম ও এ আর রহমানের জাদুকরী জুটির সঙ্গে বিজয় সেতুপতি ও সাই পল্লবীর নতুন রসায়ন—সব মিলিয়ে সিনেমাটি ঘিরে এখন থেকেই দর্শকদের মাঝে তুমুল কৌতূহল তৈরি হয়েছে।

আরও পড়ুন