EN ☀️
×

Follow Us

বিনোদন

হিজাব ছাড়া গান গাওয়ায় গায়িকাকে ৭৪ বার চাবুকের আঘাত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫১ পিএম

হিজাব ছাড়া গান গাওয়ায় গায়িকাকে ৭৪ বার চাবুকের আঘাত

পারাস্তো আহমাদি

অ অ

হিজাব না পরে গান গাওয়া এবং সেই পরিবেশনা ইউটিউবে প্রচার করায় ইরানের গায়িকা পারাস্তো আহমাদিকে ৭৪ বার চাবুক মারা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে তাঁর দলের অন্য চার সদস্যকেও।

গতকাল সোমবার (২৩ নভেম্বর) তাঁদের ওপর এ শাস্তি কার্যকর করা হয়। এর আগে গত জুনে তাঁদের চাবুক মারার নির্দেশ দিয়েছিলেন আদালত।

২০২৪ সালের ডিসেম্বরে পারাস্তো আহমাদি ও তাঁর দলের চার সদস্য ইউটিউবে একটি লাইভ কনসার্ট প্রচার করেন। ওই পরিবেশনায় পারাস্তোর মাথায় হিজাব ছিল না। ইরানে প্রকাশ্যে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক। খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনা—সব ক্ষেত্রেই এ নিয়ম প্রযোজ্য।

ওই কনসার্টে পারাস্তো বেদনাপূর্ণ, তবে শক্তিশালী গান পরিবেশন করেন।

চাবুক মারার বিষয়টি নিশ্চিত করে পারাস্তোর আইনজীবী বলেন, ‘ভিডিও কনসার্টের পেছনে থাকা পারাস্তো এবং তাঁর প্রোডাকশনের চার সদস্যকে সোমবার ৭৪টি করে চাবুক মারা হয়েছে।’


তাঁদের বিরুদ্ধে প্রকাশ্যে শালীনতা লঙ্ঘন এবং অশ্লীল ও কুরুচিপূর্ণ কনটেন্ট তৈরি, প্রচার ও প্রসারের অভিযোগ আনা হয়েছিল।

এর আগে ২০২৫ সালের মার্চে মেহদি ইয়াররাহি নামে এক পুরুষ সংগীতশিল্পীকেও ৭৪ বার চাবুক মারা হয়। তাঁর বিরুদ্ধে গানে নারীদের মাথার স্কার্ফ খুলে ফেলার আহ্বান জানানোর অভিযোগ ছিল।

২০২২ সালের সেপ্টেম্বরে হিজাব না পরার অভিযোগে নৈতিকতা পুলিশের হাতে মারধরের শিকার হয়ে মারা যান তরুণী মাহসা আমিনি। এ ঘটনাকে কেন্দ্র করে ইরানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর থেকে দেশটিতে তরুণীদের মধ্যে হিজাব না পরার প্রবণতা বেড়েছে।

আরও পড়ুন