কাবাঘরে দাঁড়িয়ে হাতে হাত, ফেসবুকে বিয়ের ইঙ্গিত দিলেন নীহা
ডেইলি সান রিপোর্ট, বিনোদন
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম
ছবি: সংগৃহীত
ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহার ব্যক্তিজীবন বরাবরই চর্চায় থাকে। এবার অভিনেত্রী নিজেই জানালেন সুখবর।
গত জুন মাসেই নীহা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, সম্পর্কে রয়েছেন তিনি। যদিও সেই সম্পর্ক বাগদান বা বিয়ে পর্যন্ত গড়িয়েছে কীনা, তা স্পষ্ট করেননি নীহা।
এবার নিজেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের ইঙ্গিত দিলেন অভিনেত্রী।
রবিবার (৮ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তাতে দেখা যায়, সৌদি আরবে পবিত্র কাবার সামনে তাকে জড়িয়ে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন, দুজনেরই মুখ কাবার দিকে।
পেছন থেকে তোলা আরেকটি ছবিটিতে দেখা যায়, আরেকটি ছবিতে দুজনের হাত; একে-অপরের হাত ধরে আছেন। আর ব্যাকগ্রাউন্ডে রয়েছে কাবা শরীফ।
ছবির সঙ্গে নিজেই বিয়ের ইঙ্গিত দিলেন নীহা। তিনি লিখেছেন, ‘যে অধ্যায়টি আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম, এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।’
নীহা লিখেন,‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’
নীহার এই বার্তা থেকে নেটিজেন ও ভক্তরা স্পষ্ট ধারণা করেছেন, বিয়ে করেছেন অভিনেত্রী।
ফেসবুক পোস্টের ক্যাপশনের একদম শেষে তিনি লিখেছেন, ‘আমাদের এই বন্ধন সবসময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক।’
এর আগে এই ব্যক্তির সঙ্গে নেপালে ঘুরতে গিয়েছিলেন নীহা। এই পোস্টে তাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন অনুসারীরা।
কিন্তু তার জীবনসঙ্গীর নাম প্রকাশ করেননি নীহা।
আগে থেকে গুঞ্জন রয়েছে, এক পাকিস্তানি যুবকের সঙ্গে নাকি নীহার সম্পর্ক। তবে সঙ্গীর পরিচয় নিয়ে এ পর্যন্ত নীরবতাই পালন করছেন অভিনেত্রী।
আরও পড়ুন