ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ডেইলি সান রির্পোট, ঠাকুরগাঁও
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম
ঠাকুরগাঁওয়ে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জেলা পর্যায়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা ‘সাইবার বুলিং’ নামের একটি নাটক পরিবেশন করে। ছবি: সংগৃহীদ
ঠাকুরগাঁওয়ে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জেলা পর্যায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশিত হয়েছে। বৃহস্পতিবার (৫নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমী চত্বরে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও নাট্যদল গান, নৃত্য, কবিতা আবৃত্তিসহ নাটক পরিবেশন করে।
অনুষ্ঠানে বিষয় ভিত্তিক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা কার্লচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন, সাংবাদিক এস, এম জসিম, প্রজেক্ট কো-অর্ডিনেটর ইয়াছিন আলী, প্রজেক্ট ম্যানেজার রাশেদুল আলম ও এড়িয়া কো-অর্ডিনেটর রওশন আরা।
নেটজ বাংলাদেশের সহযোগিতায় হোপ প্রকল্পের উদ্যোগে স্থানীয় মানবকল্যাণ পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
বক্তারা এমন কর্মসূচি আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ না করলে টেকসই উন্নয়নমূলক সমাজ গড়া সম্ভব নয় বলে উল্লেখ করেন।
এ বিষয়ে সকলকে সংবেদনশীল করে তুলতে আইনের সঠিক প্রয়োগ করতে এবং সকলকে নিজ নিজ কর্মক্ষেত্র থেকে বিশেষ করে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা নিতে হবে বলে গুরুত্বারোপ করেন।
এতে জনসচেতনতা মূলক ‘সাইবার বুলিং’ নামের একটি নাটক পরিবেশন করা হয়। এসময় বিভিন্ন শ্রেণী-পেশা ও বয়সের মানুষ তা উপভোগ করেন।