EN ☀️
×

Follow Us

বিনোদন

‘ম্যাচিং ম্যাচিং’ সাজে পরীমনি, হাতে থাকা বোতল নিয়ে রহস্য

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১১:৪৯ এএম

‘ম্যাচিং ম্যাচিং’ সাজে পরীমনি, হাতে থাকা বোতল নিয়ে রহস্য

ছবি: সংগৃহীত

অ অ

সোনালি ও হালকা বেইজ রঙের গাউনের সঙ্গে মিলিয়ে হাতে একটি বোতল—মালয়েশিয়ার কুয়ালালামপুরের হোটেলে তোলা এমন কিছু ছবি প্রকাশ করে অনুসারীদের কৌতূহল বাড়িয়েছেন অভিনেত্রী পরীমনি। ছবির ক্যাপশনে ‘ম্যাচিং ম্যাচিং’ লিখলেও বোতলটি কীসের, তা জানাননি তিনি।

পরীমনির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট থেকে জানা গেছে, ছবিগুলো কুয়ালালামপুরের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তোলা।

ছবিতে দেখা যায়, হোটেলের জানালার পাশে বসে আছেন পরীমনি। তাঁর পরনে সোনালি ও হালকা বেইজ রঙের জমকালো ফ্লোরাল গাউন। পোশাকজুড়ে রয়েছে ছোট ছোট ফুলের নকশা, সূক্ষ্ম এমব্রয়ডারি ও সিকুইনের কাজ। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে একটি বোতলও হাতে রেখেছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ম্যাচিং ম্যাচিং’।

ছবিগুলো প্রকাশের পর থেকেই অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে বোতলটি নিয়ে। অনেকে জানতে চাইছেন, তাঁর হাতে থাকা বোতলটি কীসের। কেউ কেউ ধারণা করছেন, এটি শ্যাম্পেন কিংবা স্পার্কলিং ওয়াইনের বোতল হতে পারে। তবে এ বিষয়ে অভিনেত্রী নিজে কিছু জানাননি।

পোস্টটি প্রকাশের পর অনুসারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন পরীমনি। মাত্র এক ঘণ্টায় এতে প্রতিক্রিয়া ১৬ হাজার ছাড়িয়েছে, আর মন্তব্যের সংখ্যা ছাড়িয়েছে দেড় হাজার। কেউ তাঁকে আগের দিনের রানিদের সঙ্গে তুলনা করেছেন, কেউ প্রশংসা করেছেন তাঁর সৌন্দর্যের। আবার কেউ বোতলটি নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন। একজন মজা করে লিখেছেন, ‘বোতলটা আসল নাকি শুধু পোজের জন্য, তদন্ত চলছে!’

প্রসঙ্গত, সম্প্রতি গিয়াসউদ্দিন সেলিমের নতুন ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এর শুটিং করেছেন পরীমনি। এ ছাড়া নিজের জন্মদিনে ‘ফারজানা’ সিনেমার ঘোষণা দিয়েছেন তিনি। তারেক রহমান পরিচালিত সিনেমাটির শুটিংও অনেকটা শেষ হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন