EN ☀️
×

Follow Us

বিনোদন

বিমান দুর্ঘটনায় ‘দ্য কল অফ দ্য ওয়াইল্ড’ অভিনেতার মৃত্যু

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১০:২২ এএম

বিমান দুর্ঘটনায় ‘দ্য কল অফ দ্য ওয়াইল্ড’ অভিনেতার মৃত্যু

ছবি: সংগৃহীত

অ অ

বিনোদন জগতে আবারও দুঃসংবাদ। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ‘দ্য কল অফ দ্য ওয়াইল্ড’ সিনেমায় অভিনয় করা অভিনেতা গাই কাপুলনিক। মাত্র ৪৬ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে বিনোদন অঙ্গনে।

প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার এক ইঞ্জিনের অ্যারোনিকা চ্যাম্পিয়ন বিমানটি একটি প্রত্যন্ত মাঠে বিধ্বস্ত হয়। লেক অ্যারোহেডের উত্তরে অবস্থিত হেস্পেরিয়াতে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তির পরিচয় ৩৩ বছর বয়সি টেইলর লাস্কা হিসেবে শনাক্ত করা হয়েছে।

ক্যালিফোর্নিয়া পোস্ট জানিয়েছে, গাই কাপুলনিক ইসরাইলি ছিলেন। তিনি ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত ছিলেন এবং অভিজাত ৬৬৯ অনুসন্ধান ও উদ্ধারকারী ইউনিটের সদস্য ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুসারে, কাপুলনিক লস অ্যাঞ্জেলেসে বসবাস করতেন। সেখানে তিনি ফ্লাইট প্রশিক্ষক হিসেবেও কাজ করতেন।

‘দ্য কল অফ দ্য ওয়াইল্ড’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে।

আরও পড়ুন