EN ☀️
×

Follow Us

বিনোদন

শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, কিন্তু কেন?

২০০৪ সালে শুরু হওয়া শোটির নবম মৌসুমই হবে শেষ; ফিরে দেখা কঙ্গনা, আলিয়া ও ইমরানের আলোচিত মুহূর্ত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম

শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, কিন্তু কেন?

নবম মৌসুমের পর আর থাকছে না বলিউডের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’, জানালেন করণ জোহর। ছবি: সংগৃহীত

অ অ

জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর আসন্ন নবম মৌসুমই হবে শেষ সিজন। বুধবার (৩০ সেপ্টেম্বর) এ ঘোষণা দিয়েছেন শোটির সঞ্চালক করণ জোহর।

২০০৪ সালে শুরু হওয়া এই অনুষ্ঠানের ‘কাউচ’ বহু বছর ধরে বলিউড তারকাদের আড্ডার জায়গা ছিল। বিদায়ের এই খবরের পর ফিরে দেখা যাক শোটির কয়েকটি স্মরণীয় ও বিতর্কিত মুহূর্ত।

কঙ্গনার ‘নেপোটিজম’ বিতর্ক

পঞ্চম মৌসুমে সাইফ আলি খানের সঙ্গে অতিথি হয়ে আসেন কঙ্গনা রানাউত। সেখানে করণ জোহরকে তিনি ‘নেপোটিজমের পতাকাবাহক’ ও ‘মুভি মাফিয়া’ বলে কটাক্ষ করেন।

এই কথোপকথন শোটির ইতিহাসে অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে ওঠে। হিন্দি চলচ্চিত্রজগতে স্বজনপোষণ নিয়ে বিতর্কও এতে নতুন করে উসকে যায়। পরে বিভিন্ন সাক্ষাৎকারে করণ জানান, কঙ্গনার মন্তব্যে তিনি বিস্মিত হয়েছিলেন। দুজনের প্রকাশ্য দ্বন্দ্ব পরের বছরগুলোতেও চলেছে।

রণবীরকে নিয়ে দীপিকা-সোনমের রসিকতা

তৃতীয় মৌসুমে একসঙ্গে আসেন দীপিকা পাড়ুকোন ও সোনম কাপুর। তাঁরা দীপিকার তৎকালীন প্রেমিক রণবীর কাপুরকে নিয়ে নানা মন্তব্য করেন। একপর্যায়ে রণবীরকে কনডমের বিজ্ঞাপনে অভিনয়ের পরামর্শ দেন দীপিকা। এ নিয়ে দুই অভিনেত্রীর সমালোচনা করেছিলেন রণবীরের প্রয়াত বাবা, অভিনেতা ঋষি কাপুর।

উচ্চারণ নিয়ে কারিনা-প্রিয়াঙ্কার খোঁচা

একই মৌসুমে আরেকটি আলোচিত মুহূর্ত তৈরি হয় কারিনা কাপুরের মন্তব্যে। প্রিয়াঙ্কা চোপড়ার উচ্চারণ নিয়ে তিনি প্রশ্ন তোলেন, ‘ও এই উচ্চারণ কোথা থেকে পেয়েছে?’

পরে প্রিয়াঙ্কা শোতে এলে তাঁকে এ মন্তব্যের কথা জানানো হয়। জবাবে তিনি বলেন, যেখান থেকে কারিনার প্রেমিক (সাইফ আলি খান) পেয়েছেন।

আলিয়ার ‘রাষ্ট্রপতি’ ভুল

শোতে অভিষেকের দিনই স্মরণীয় মুহূর্ত উপহার দেন আলিয়া ভাট। সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর পর্বে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির নামের জায়গায় আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন পৃথ্বীরাজ চভানের নাম।

এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রোল হয়। তবে বিষয়টি হালকাভাবেই নেন আলিয়া। পরে একটি প্যারোডি ভিডিওতে অংশ নিয়ে নিজের ভুল নিয়ে নিজেই হাসাহাসি করেন।

ঐশ্বরিয়াকে নিয়ে ইমরানের মন্তব্য

চতুর্থ মৌসুমের র‍্যাপিড-ফায়ার পর্বে ঐশ্বরিয়া রাই বচ্চনকে ‘প্লাস্টিক’ বলে বিতর্কে জড়ান ইমরান হাশমি। একই পর্বে অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতকে তিনি বলেন ‘ওভাররেটেড’।

বহু বছর পর সেই মন্তব্য নিয়ে অনুতাপ প্রকাশ করেন ইমরান। তিনি জানান, এর জন্য ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চাইতে চান।

আরও পড়ুন