EN ☀️
×

Follow Us

বিনোদন

দিপ-বীরের ঘরে এলো ফুটফুটে কন্যাসন্তান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পিএম

দিপ-বীরের ঘরে এলো ফুটফুটে কন্যাসন্তান

ছবি: বলিউড অভিনেতা রনবীর সিং ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন

অ অ

দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ গ্রহণ করলেন বলিউডের মস্তানি দীপিকা পাড়ুকোন। বলিউডের পাওয়ার কাপল রনবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ঘরে এসেছে নতুন অতিথি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শনিবার (১৯ সেপ্টেম্বর) যৌথ পোস্টে এ সুখবর ভাগ করে নিয়েছেন দীপিকা ও রনবীর সিং। ছোট্ট পায়ের ছাপের ছবির সঙ্গে জানালেন, ‘স্বাগতম বেবি গার্ল’। পরিবারের নতুন অতিথি ফুটফুটে কন্যা সন্তানের খবরই দিলেন তিনি।

সেপ্টেম্বরের শেষে ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল দিপীকা-রনবীরের দ্বিতীয় সন্তানের। শুক্রবার এক মন্দিরে একসাথে দেখাও গেছে দুজনকে। সেই ছবি প্রকাশ্যে আসতেই ভক্তমহলে ফিসফাস ছিল গতবারের মতো এবারও হয়ত দ্রুতই আসছে সুখবর!  

পরদিনই (১৯ সেপ্টেম্বর) দ্বিতীয় সন্তানের খবরে খুশি ভক্ত ও বলিউড পাড়া।

২০২৪ সালের সেপ্টেম্বরে দীপিকা ও রণবীরের ঘরে আসে তাদের প্রথম সন্তান দুয়া। বেশ কিছু সময় তারা মেয়েকে গণমাধ্যমের আড়ালে রেখেছিলেন। পরে দীপাবলির সময় প্রথমবারের মতো কন্যার ছবি প্রকাশ করেন, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

দীপিকাকে শিগগিরই দেখা যাবে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবিতে। এ ছাড়া দক্ষিণের তারকা আল্লু অর্জুনের সঙ্গে তার আরেকটি বড় প্রকল্পের কথাও রয়েছে।

আরও পড়ুন