EN ☀️
×

Follow Us

বিনোদন

প্রেমের গুঞ্জন উড়িয়ে কনার চমক, ‘আমি সুপার সিঙ্গেল’

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম

প্রেমের গুঞ্জন উড়িয়ে কনার চমক, ‘আমি সুপার সিঙ্গেল’

ছবি: সংগৃহীত

অ অ

বিচ্ছেদের পর একাধিকবার নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়েছে সংগীতশিল্পী দিলশাদ নাহার কনাকে ঘিরে। তবে বরাবরই এসব খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। এবার নিজেই জানালেন, বর্তমানে কোনো সম্পর্কে নেই—তিনি ‘সুপার সিঙ্গেল’।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কনাকে প্রশ্ন করা হয়, তিনি প্রেম করছেন—এমন খবর সত্যি কি না। জবাবে কনা বলেন, ‘রিউমার’। অর্থাৎ নতুন কোনো সম্পর্কে জড়ানোর খবরকে সরাসরি নাকচ করেছেন তিনি।

তবে ভবিষ্যতে কেমন সঙ্গী চান, সে কথাও জানিয়েছেন এই গায়িকা। কনা বলেন, ‘আমি এমন একজন মানুষ চাই, যে আমাকে ভালোবাসবে। একদম কনার মতো আরেকজন মানুষ, যে শুধু আমার সঙ্গেই থাকবে।’

কনার কথায়, ভবিষ্যৎ সঙ্গীর ক্ষেত্রে ভালোবাসা ও একনিষ্ঠতাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপাতত একা থাকলেও ভবিষ্যতে মনের মতো একজন মানুষকে জীবনে চান তিনি।

এর আগে ২০২৫ সালের জুনে নিজের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন কনা। গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি। এরপর তাঁর নতুন প্রেম নিয়ে বিভিন্ন সময়ে গুঞ্জন ছড়ালেও সেগুলোকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন কনা।

২০১৯ সালে গোলাম মোহাম্মাদ ইফতেখারের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই সংগীতশিল্পী। ছয় বছর পর ২০২৫ সালের ১৬ জুন তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।

বর্তমানে নতুন কোনো সম্পর্কে না থাকলেও ভবিষ্যতে ভালোবাসার একজন মানুষকে জীবনে চান কনা। সাক্ষাৎকারে তাঁর কথাতেই মিলেছে সেই ইঙ্গিত।

আরও পড়ুন