EN ☀️
×

Follow Us

বিনোদন

সালমান শাহ ছিলেন স্টাইল আইকন : অপূর্ব

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ এএম

সালমান শাহ ছিলেন স্টাইল আইকন : অপূর্ব

ছবি: জিয়াউল ফারুক অপূর্ব

অ অ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বলেছেন, সালমান শাহ ছিলেন স্টাইল আইকন। এখনো যদি কেউ তার অর্ধেকও ক্যারি করতে পারেন, তাহলে মানুষ ওই মানুষটিকে স্টাইলিশ বলে। সেই ধরনের অরা ছিল সালমান শাহের মধ্যে। প্রজন্মের পর প্রজন্ম তার সেই অরাকে ধারণ করে গেছে এবং আরও অনেক দিন করবে।

সালমান শাহর জীবন ও ক্যারিয়ার অবলম্বনে নির্মিত ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’-এ অভিনয় করেছিলেন ছোট পর্দার জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। সিরিজটিতে সালমান শাহকে ঘিরে তৈরি গল্পে অভিনয়ের মাধ্যমে এই কিংবদন্তি অভিনেতাকে নতুন করে জানার সুযোগ পেয়েছিলেন তিনি।

সম্প্রতি আবারও আলোচনায় এসেছে সালমান শাহর মৃত্যুর ঘটনা। তিন দশক পর মামলাটিতে নতুন করে আইনি তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে মামলার আসামিদের একজন গ্রেপ্তারও হয়েছেন।

এমন সমসাময়িক ইস্যুর মধ্যেই অপূর্বর কাছে জানতে চাওয়া হয়েছিল, সালমান শাহকে আপনি কীভাবে দেখেন? এমন প্রশ্নের জবাবে গণমাধ্যমকে তিনি বলেন, উনি এত সুদর্শন ছিলেন, মনে রাখার মতো এবং প্রজন্মের পর প্রজন্ম ধারণ করে রাখার মতো একজন ছিলেন সালমান শাহ।

অপূর্বর কথায়, সালমান শাহ শুধু একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ছিলেন না, বরং তার নিজস্ব স্টাইল, ব্যক্তিত্ব ও পর্দায় উপস্থিতি তাকে সময়ের সীমানা ছাড়িয়ে অনন্য এক তারকায় পরিণত করেছে। মৃত্যুর তিন দশক পরও নতুন প্রজন্মের কাছে তার আবেদন এতটুকু কমেনি। বরং সময়ের সঙ্গে তার প্রভাব আরও বিস্তৃত হচ্ছে।

‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে সালমান শাহর জীবনের নানা অধ্যায় উঠে এসেছিল।

সেই চরিত্র ও গল্পের সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতা অপূর্বর ক্যারিয়ারেও আলাদা একটি অধ্যায় হয়ে আছে।

আর সালমান শাহকে নিয়ে সাম্প্রতিক আলোচনা যেন আরও একবার মনে করিয়ে দিচ্ছে—বাংলা চলচ্চিত্রে তার প্রভাব কতটা গভীর ও দীর্ঘস্থায়ী।

উল্লেখ্য, ঠিক তিন দশক আগে আজকের এই দিনে (৬ সেপ্টেম্বর) ঢালিউডে নেমে এসেছিল শোকের ছায়া। মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ। তার চলে যাওয়ার মধ্য দিয়ে চলচ্চিত্র অঙ্গনে তৈরি হয়েছিল এক অপূরণীয় শূন্যতা। সময়ের হিসাবে আজ সেই শূন্যতার তিন দশক পূর্ণ হলো। অথচ এত বছর পরও দর্শকের হৃদয়ে সালমান শাহ রয়ে গেছেন অপ্রতিদ্বন্দ্বী এক রাজপুত্র হয়ে।

আরও পড়ুন