EN ☀️
×

Follow Us

বিনোদন

অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের খবর সম্পর্কে যা জানা গেল

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ এএম

অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের খবর সম্পর্কে যা জানা গেল

ছবি সংগৃহীত

অ অ

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফটকার্ডে দাবি করা হয়, ভাড়াটের হাতে বাড়ি হারিয়ে এখন ভাড়া বাসায় থাকেন অভিনেত্রী দিলারা জামান। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি তার বর্তমান জীবনের নয়। প্রায় ২২–২৩ বছর আগের একটি ঘটনা নতুন করে ছড়ানো হয়েছে তার নামে।

ফটকার্ডে দিলারা জামানের নামে লেখা হয়, ‘বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া দিয়েছিলাম, কিন্তু ভাড়ার টাকা পাইনি। একপর্যায়ে ভাড়াটে বাড়ি দখল করে নেয়। এখন ছোট্ট পাখির মতো বাসায় ভাড়া থাকি।’

এমন বক্তব্য ছড়িয়ে পড়ার পর শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন দিলারা জামানের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

তবে বিষয়টি শুনে বিস্মিত ও বিরক্ত হয়েছেন এই অভিনয়শিল্পী। তিনি বলেন, ‘মানুষের মাথা কি নষ্ট হয়ে গেছে! একটু ভেবেচিন্তে, কথা বলে লিখলে তো ভালো হয়। ভালো কাজে যদি মস্তিষ্ক কাজে না লাগে, তাহলে কেমন লাগে! কী আর বলব।’

দিলারা জামান জানান, বাড়ি দখলের ঘটনা ঘটেছিল। তবে সেটি সাম্প্রতিক নয়। ঘটনাটি প্রায় ২২–২৩ বছর আগের।

২০০৩–২০০৪ সালের দিকে ঢাকার শ্যামলী এলাকায় থাকতেন দিলারা জামান। সেখানে ছিল তার পৈতৃক বাড়ি। বাবার কাছ থেকে পাওয়া সেই বাড়িতে পরিবার নিয়ে থাকতেন তিনি।

তিনি বলেন, ‘ঢাকার শ্যামলীর সেই ঘটনা তো ২২–২৩ বছর আগের। সেই বাড়ি পরে বিক্রি করে দিই। ২০০৮ সালে আমি পরিবার নিয়ে উত্তরায় চলে আসি। এখানে ১ হাজার ৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনি। তার পর থেকে এখানেই থাকছি।’

দিলারা জামানের দুই মেয়ে দেশের বাইরে থাকেন। মাঝেমধ্যে তাদের কাছে গিয়ে কিছুদিন থাকেন তিনি। তবে এখন আর তেমন দেশের বাইরে যাওয়া হয় না বলে জানান এই অভিনেত্রী।

দিলারা জামান বলেন, ‘এখন আর তেমন দেশের বাইরে যাওয়া হয় না। অভিনয় নিয়েই ব্যস্ততা, আর উত্তরার নিজের ফ্ল্যাটেই থাকি।’

এত বছর পর পুরোনো সেই ঘটনা নতুন করে কেন ছড়ানো হলো, তা নিয়েও বিস্মিত দিলারা জামান। তার ভাষায়, ‘হঠাৎ করে এই ধরনের আজগুবি তথ্য সামনে কীভাবে এল, নিজেই তো অবাক হয়ে গেলাম!’

আরও পড়ুন