EN ☀️
×

Follow Us

বিনোদন

আগামীকাল আইসিসিবিতে ‘গ্র্যান্ড কাওয়ালি নাইট–সিজন ২’

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৪ পিএম

আগামীকাল আইসিসিবিতে ‘গ্র্যান্ড কাওয়ালি নাইট–সিজন ২’

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হেরিটেজ রেস্টুরেন্টে আগামীকাল শুক্রবার (৩১ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্র্যান্ড কাওয়ালি নাইট–সিজন ২’-এর দ্বিতীয় পর্ব।

সুর, সংস্কৃতি ও রাজকীয় মুঘলাই খাবারের সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানে দর্শক-শ্রোতাদের জন্য থাকছে একটি ব্যতিক্রমী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন।

আয়োজকরা জানান, প্রথম পর্বে দর্শকদের ব্যাপক সাড়া পাওয়ার পর দ্বিতীয় পর্বের আয়োজন করা হয়েছে। বিশেষ করে যারা আগের আয়োজনটিতে অংশ নিতে পারেননি, তাদের জন্য এবারও কাওয়ালির সুর, মনোরম পরিবেশ এবং ঐতিহ্যবাহী খাবারের সমন্বয়ে একটি স্মরণীয় অভিজ্ঞতা উপভোগের সুযোগ থাকছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে অনুষ্ঠানটি চলবে। এ উপলক্ষে রেস্টুরেন্টজুড়ে থাকবে বিশেষ সাজসজ্জা ও অতিথিদের জন্য রাজকীয় আতিথেয়তার ব্যবস্থা। আয়োজকদের ভাষ্য, পারিবারিক আড্ডা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো কিংবা সংস্কৃতিপ্রেমীদের জন্য এটি হতে পারে সপ্তাহান্তের একটি বিশেষ আয়োজন।

অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহীদের জন্য আগাম বুকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। ইতোমধ্যে আসনসংখ্যার একটি বড় অংশ বুকিং হয়ে যাওয়ায় দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে আইসিসিবি হেরিটেজ কর্তৃপক্ষ।

অনুষ্ঠানের সময়সূচি:

তারিখ: ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার)

সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা

স্থান: আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট, আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)

বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৯৬৯৯৯৯৮৬৬ এবং ০১৯৯১-১৯৭৭১৯ নম্বরে।

ইভেন্ট লিংক: https://www.facebook.com/share/16k5AjzjYU/

আয়োজকদের প্রত্যাশা, ‘গ্র্যান্ড কাওয়ালি নাইট–সিজন ২’ কাওয়ালিপ্রেমী, সংস্কৃতিপ্রেমী এবং রসনাবিলাসীদের জন্য একটি স্মরণীয় সন্ধ্যায় পরিণত হবে।

আরও পড়ুন