EN ☀️
×

Follow Us

বিনোদন

৫ আগস্টের পর দেশছাড়া

যুক্তরাষ্ট্র থেকে এখন কলকাতায় মাহিয়া মাহি

ডেইলি সান রিপোর্ট, বিনোদন

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১০:৪১ এএম

যুক্তরাষ্ট্র থেকে এখন কলকাতায় মাহিয়া মাহি
অ অ

দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে থাকার পর বর্তমানে কলকাতায় অবস্থান করছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।  স্বামী ও ছেলে ফারিশকে নিয়ে সেখানের বিভিন্ন অনুষ্ঠান ও ব্যক্তিগত মুহূর্তে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও মা-ছেলের একাধিক ছবি শেয়ার করেছেন মাহি। কখনো ছেলের হাত ধরে হাঁটা, কখনো খেলাধুলা কিংবা হাসিখুশি সময়—সব মিলিয়ে এখন ছেলেকে ঘিরেই কাটছে তাঁর ব্যস্ততা।

গত ৫ আগস্টের পর দেশ ছাড়তে বাধ্য হন মাহিয়া মাহি। প্রথমে কলকাতায় অবস্থান করলেও ভারতের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এরপর তাঁকে ঘিরে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তবে মাহির দাবি ছিল, কিছু প্রয়োজনীয় কাজ শেষ করতেই তাঁর এই বিদেশযাত্রা। নিউইয়র্কে পৌঁছে প্রথম দিনের একটি ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’

সেই পোস্ট ঘিরে অনেকেই ধারণা করেছিলেন, হয়তো স্থায়ীভাবে দেশ ছাড়ছেন মাহিয়া মাহি। যদিও অভিনেত্রীর ঘনিষ্ঠজনদের ভাষ্য, ছেলে ফারিশ ও দেশের টান থেকে তিনি কখনোই পুরোপুরি দূরে থাকতে পারেননি।

অবশেষে আবারও ছেলের কাছে ফিরেছেন এই অভিনেত্রী। বর্তমানে কলকাতায় পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন তিনি। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত আয়োজনে তাঁর উপস্থিতিও নজর কাড়ছে ভক্তদের।

সন্তান জন্মের পর থেকেই অভিনয়ে অনেকটা অনিয়মিত হয়ে পড়েন মাহিয়া মাহি। পরিবারের পাশাপাশি ছেলে ফারিশের দেখভালেই বেশি সময় দিয়েছেন তিনি।

আরও পড়ুন