EN ☀️
×

Follow Us

বিনোদন

বেগুনি শাড়ির রাজকীয় সাজে ঝড় তুলেছেন মেহজাবীন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১০:২৫ এএম

বেগুনি শাড়ির রাজকীয় সাজে ঝড় তুলেছেন মেহজাবীন
অ অ

নিজেকে ভাঙা আর গড়ার খেলায় সবসময়ই এগিয়ে মেহজাবীন চৌধুরী। অভিনয় নৈপুণ্যের পাশাপাশি ফ্যাশন সচেতনতায়ও তিনি প্রতিনিয়ত মুগ্ধ করছেন ভক্তদের। এবার বেগুনি শাড়ির রাজকীয় সাজে ধরা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন এই অভিনেত্রী।

শুক্রবার বিকেলে একগুচ্ছ নতুন ছবি পোস্ট করেন মেহজাবীন। সেখানে দেখা যায়, সোনালী পাড় ও জমকালো কারুকাজের একটি বেগুনি শাড়িতে সেজেছেন তিনি। শাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে পরেছেন আধুনিক কাটের ব্লাউজ, যার স্লিভ বা হাতায় ব্যবহার করা হয়েছে স্বচ্ছ কাপড় (ট্র্যান্সপারেন্ট ফেব্রিক)। ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে এই আধুনিক ছোঁয়া তার লুকে এনেছে আভিজাত্যের ছাপ।

সাজসজ্জায় মেহজাবীন বেছে নিয়েছেন ভারী সোনালী চোকার ও কানের দুল। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার কেশসজ্জা। ছিমছাম খোঁপায় পরা একটি সাবেকি অলঙ্কার পুরো সাজে যোগ করেছে রাজকীয় আবহ।

ছবির ক্যাপশনে নিজের এই লুকের নেপথ্য কারিগরদের ধন্যবাদ জানাতে ভোলেননি মেহজাবীন। প্রিয় অভিনেত্রীকে এমন মোহনীয় রূপে দেখে মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসিয়েছেন অনুরাগীরা। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করছেন, কেউবা আবার তাকে বলছেন ফ্যাশন আইকন।

অভিনয়ের ব্যস্ততার মাঝেও ভক্তদের জন্য মেহজাবীনের এই নতুন চমক আবারও প্রমাণ করল, কেন তিনি বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও স্টাইলিশ তারকা।

আরও পড়ুন