EN ☀️
×

Follow Us

বিনোদন

টিজার প্রকাশ

রকস্টার রূপে শাকিব

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৪:৩৭ পিএম

রকস্টার রূপে শাকিব
অ অ

ঢাকাই সিনেমায় একের পর এক নতুন চমক নিয়ে দর্শকের সামনে আসছেন শাকিব খান। কখনো রাজকুমার আবার কখনো তুফান হয়ে পর্দায় ঝড় তুলেছেন। এবার তিনি ধরা দিলেন রকস্টার রূপে।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় মুক্তি পেয়েছে তার আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর অফিশিয়াল টিজার।

এতে শাকিবকে স্টাইলিশ লুকে দেখা গেছে, যা ইতিমধ্যেই সামাজিকমাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি করেছে। এক মিনিট বিশ সেকেন্ডের টিজারের শুরুতেই দেখা যায় শাকিব খান ঘুম থেকে চোখ মেলছেন।

ঠিক তখনই একটি বিশেষ সংলাপে বলা হয়, ‘মিউজিক মানে শুধু অ্যাকোস্টিক না, সামটাইম সুপারস্টার ফিউচার অফ রকস্টার’। সংলাপটি ছিল অভিনেতা তারিক আনাম খানের কণ্ঠে।

টিজারে একটি গানের অংশ বিশেষ শোনা যায়, যেখানে আবেগঘন সুরে গাইতে দেখা যায় ‘আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও, ও নীল আকাশে আমাকে নিয়ে যাও তোমার সাথে’। গানটির কথা ও সুর দর্শকদের মনে আলাদা মাত্রা যোগ করেছে।

পুরো টিজার জুড়ে ছিল শাকিব খানের একটি মাত্র ডায়ালগ। শেষে শাকিব বলে ওঠেন, ‘আমাকে নিয়ে যাও তোমার সাথে।’

আজমান রুশোর পরিচালনায় নির্মিতব্য এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সাবিলা নূর, তারিক আনাম খানসহ আরও অনেকে। সিনেমাটি আগামী ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

আরও পড়ুন