EN ☀️
×

Follow Us

বিনোদন

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

গত কয়েক মাস ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়

হিন্দুস্তান টাইমস

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পিএম

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
অ অ

ভারতের প্রখ্যাত ও কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে ৯২ বছর বয়সে মারা গেছেন।

শনিবার (১১ এপ্রিল) শারীরিক অসুস্থতার কারণে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। হৃদ্‌যন্ত্র ও শ্বাসতন্ত্রজনিত জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

পরিবারের সূত্র জানায়, গত কয়েক মাস ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতেই তাকে আইসিইউতে রাখা হয়।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে তার ছেলে আনন্দ ভোঁসলে মৃত্যুর খবর নিশ্চিত করেন।

আগামীকাল তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, আশা ভোঁসলে আধুনিক ভারতীয় সংগীতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে বিবেচিত ছিলেন।

আরও পড়ুন