EN ☀️
×

Follow Us

বিনোদন

স্বর্ণের সাজে রাজকীয় বিজয়-রাশমিকা, কত ভরিতে বিয়ে হলো দম্পতির?

তাদের বিয়ের রাজকীয় আয়োজনে ভক্তদের নজর কেড়েছে অন্য এক বিশেষ দিক—পোশাক নয়, বরং তাদের শরীরে থাকা বিপুল পরিমাণ স্বর্ণের অলঙ্কার

ডেইলি সান রিপোর্ট, বিনোদন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম

স্বর্ণের সাজে রাজকীয় বিজয়-রাশমিকা, কত ভরিতে বিয়ে হলো দম্পতির?
অ অ

দক্ষিণি সিনেমার জনপ্রিয় দুই মুখ বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। পর্দার প্রেম বাস্তবে রূপ দিয়ে গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সাতপাকে বাঁধা পড়েছেন এই তারকা জুটি। তবে তাদের বিয়ের রাজকীয় আয়োজনে ভক্তদের নজর কেড়েছে অন্য এক বিশেষ দিক—পোশাক নয়, বরং তাদের শরীরে থাকা বিপুল পরিমাণ স্বর্ণের অলঙ্কার।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, এই তারকা দম্পতির বিয়ের গহনাগুলো তৈরি করা হয়েছে হায়দরাবাদের এক বিখ্যাত জুয়েলারি হাউস থেকে। বিয়ের সাজে রাশমিকা মান্দানা বেছে নিয়েছিলেন দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী আভিজাত্য। তার পরনে ছিল বিশেষ 'কাসু মালা', যা গলার লকেট থেকে কোমর পর্যন্ত বিস্তৃত। গহনাটিতে খোদাই করা ছিল দেবী লক্ষ্মীর প্রতিকৃতি ও নিপুণ কল্কার নকশা।

মাথায় টায়রা-টিকলি, কানে ঝুমকা আর হাতে বাহারি চুড়ির সঙ্গে রাশমিকা পরেছিলেন বিশেষ 'হাতপদ্ম'। জানা গেছে, সব মিলিয়ে কনের অঙ্গে ছিল প্রায় দেড় থেকে দুই কেজি ওজনের স্বর্ণ (এক কেজি স্বর্ণ= প্রায় ৮৬ ভরি)।

পিছিয়ে ছিলেন না বর বিজয় দেবেরাকোন্ডাও। সিল্কের ধুতি আর লাল উত্তরীয়র সঙ্গে তিনি পরেছিলেন প্রায় আধা কেজির বেশি ওজনের স্বর্ণের অলঙ্কার। বিশেষ করে বিজয়ের কবজিতে থাকা 'বাহুবলী' সিনেমার আদলে তৈরি ব্রেসলেটটি ছিল আলোচনার কেন্দ্রে। দুই তারকার আংটি থেকে শুরু করে প্রতিটি গহনাতেই ছিল মন্দির ও বিগ্রহের কারুকার্য।

বর্তমানে বাজারে স্বর্ণের আকাশচুম্বী দামের মধ্যে এ দম্পতির এমন জাঁকজমকপূর্ণ সাজ সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ‘টক অব দ্য টাউন’।

আরও পড়ুন