EN ☀️
×

Follow Us

শিক্ষা

৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা বন্ধের নির্দেশ এনসিটিবির

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই বিতরণ নির্বিঘ্ন করতে সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম

৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা বন্ধের নির্দেশ এনসিটিবির

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই বিতরণ নির্বিঘ্ন করতে নির্দেশনা।

অ অ

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ নির্বিঘ্ন ও সময়মতো সম্পন্ন করতে দেশের সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এনসিটিবির সচিব প্রফেসর শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, পাঠ্যপুস্তক বিতরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে। গত ১৯ নভেম্বর চিঠিটি স্বাক্ষরিত হয়। আজ রবিবার (২২ নভেম্বর) তা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় জানানো হয়, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের পাঠ্যপুস্তকের মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কার্যক্রম বর্তমানে চলমান। মাধ্যমিক স্তরের মধ্যে রয়েছে ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, কারিগরি ও ব্রেইল।

চিঠিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব। এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

আরও পড়ুন