EN ☀️
×

Follow Us

শিক্ষা

ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম

ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
অ অ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার আবেদন করার সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পর যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তাদের ভর্তির আবেদনের সুযোগ দিতেই এ আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির (বিসিএস) ৪২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

‘ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় রাসায়নিক উদ্ভাবন’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ভর্তি আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। পুনর্নিরীক্ষণের পর যেসব শিক্ষার্থীর ফল উন্নত হবে, তারাও যেন ভর্তির আবেদন করতে পারে, সে জন্য সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানাচ্ছেন তিনি।


শিক্ষামন্ত্রী বলেন, এ বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার সন্তোষজনক না হওয়ায় অনেক শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে। পুনর্নিরীক্ষণের পর যাদের ফল পরিবর্তন হবে, তারা যেন উচ্চশিক্ষায় ভর্তির আবেদন থেকে বঞ্চিত না হয়, সে বিষয়টি বিশ্ববিদ্যালয়গুলোকে বিবেচনায় নিতে হবে।

আরও পড়ুন