বরিশালে ইউজিভিতে ‘আইসিটি ট্যালেন্ট হান্ট’ অনুষ্ঠিত
ডেইলি সান রিপোর্ট, বরিশাল
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পিএম
৩য় সাউথ জোন প্রোগ্রামিং কনটেস্ট আইসিটি ট্যালেন্ট হান্ট ২০২৬। ছবি: সংগৃহীত
ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে ৩য় সাউথ জোন প্রোগ্রামিং কনটেস্ট আইসিটি ট্যালেন্ট হান্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) ইউজিভি ক্যাম্পাসের ভবন-২ এ অনুষ্ঠিত প্রোগ্রামিং কনটেস্ট অংশগ্রহন করেন দক্ষিণাঞ্চলের ২১ টি জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, দক্ষিণাঞ্চলের তরুণদের মধ্যে সমস্যা সমাধানের দক্ষতা ও প্রোগ্রামিং চর্চা বাড়ানোই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে বরিশাল জিলা স্কুল, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুল, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়সহ ২১ টি স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহন করে।
আর জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজ, কাশীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ, জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয় ও কলেজ, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজসহ ৬ টি কলেজের শিক্ষার্থীর অংশগ্রহণ করেন। এছাড়া সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল কলেজ, অমৃত লাল দে কলেজ, বরিশাল সরকারি মহিলা কলেজ,সরকারি ব্রজমোহন কলেজসহ ১১ টি কলেজের শিক্ষার্থীর অংশগ্রহণ করে।
সকাল ১০ টায় প্রোগ্রামিং কনটেস্ট শুরু হয়ে চলে দুপুর ২ টা পর্যন্ত। এছাড়া দুপুর আড়াইটা থেকে ৩ টা পর্যন্ত চলে আইসিটি ট্যালেন্ট হান্ট কুইজ প্রতিযোগীতা। পরে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট চ্যাম্পিয়নদের ২০ হাজার টাকা, প্রথম রানার-আপদের ১৫ হাজার টাকা ও দ্বিতীয় রানার-আপদের ১০ হাজার টাকা দেওয়া হয়। জুনিয়র প্রোগ্রামিং কনটেস্ট চ্যাম্পিয়নদের ১০ হাজার টাকা ও আইসিটি ট্যালেন্ট হান্ট কুইজ চ্যাম্পিয়নদের ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
ইউজিভির উপাচার্য ড. আব্দুল বাকীর সভাপত্বিতে পুরস্কার বিতরনে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. রাবেয়া বেগম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সৈয়দ আলী মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন ইউজিভির বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা।