EN ☀️
×

Follow Us

শিক্ষা

গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ পালিত

ডেইলি সান রিপোর্ট, গোপালগঞ্জ

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ পালিত

ছবি: ডেইলি সান

অ অ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ পালিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল—‘সুস্থ ও নিরাপদ ভবিষ্যতের লক্ষ্যে ফার্মাসিস্টদের ক্ষমতায়ন’।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান কেক কেটে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম উপস্থিত ছিলেন।

এরপর বেলা ১১টায় একাডেমিক ভবনের ৩০৫ নম্বর কক্ষে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। ফার্মেসি বিভাগের সভাপতি ড. মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

সেমিনারে স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের ভূমিকা ও অবদান, ফার্মেসি পেশার গুরুত্ব এবং ভবিষ্যৎ স্বাস্থ্য ব্যবস্থায় ফার্মাসিস্টদের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ সময় ফার্মেসি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন