EN ☀️
×

Follow Us

শিক্ষা

নতুন উপাচার্য পেল জাহাঙ্গীরনগর ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম

নতুন উপাচার্য পেল জাহাঙ্গীরনগর ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ছবি: সংগৃহীত

অ অ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য ড. মো. নূরুল ইসলামকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. লুৎফর রহমানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

গত ১৬ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নূরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল।

নূরুল ইসলামকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগের শর্তে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—এই দুইয়ের মধ্যে যেটি আগে হয়, ততদিন তিনি এই পদে বহাল থাকবেন।

এই পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

আরও পড়ুন