EN ☀️
×

Follow Us

শিক্ষা

উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

জাবিকে আদর্শ প্রতিষ্ঠান করতে সহযোগিতার আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম

জাবিকে আদর্শ প্রতিষ্ঠান করতে সহযোগিতার আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
অ অ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভিশন ও মিশন সম্পর্কেও জানতে চান তিনি।

উপাচার্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আগ্রহের জন্য তাকে ধন্যবাদ জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও ভৌত অবকাঠামো সম্পর্কে তাকে অবহিত করেন। এ সময় বর্তমান প্রশাসনের ভিশন ও মিশন সম্পর্কেও বিস্তারিত জানান উপাচার্য।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, সিনেট সদস্য সাবিনা ইয়াসমিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন