EN ☀️
×

Follow Us

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন আগামী বছরের এপ্রিলে

২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সময়ে ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়

শিক্ষা ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন আগামী বছরের এপ্রিলে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তনে ক্যাপ ও গাউন পরে আনন্দ উদযাপনে মেতে উঠেছেন গ্র্যাজুয়েটরা। ছবি: সাগর আহমেদ রানা

অ অ

আগামী বছরের (২০২৭ সাল) এপ্রিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন জাবি উপাচার্য। বৈঠকে তিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সমাবর্তনে উপস্থিত থাকার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি এ আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে যোগ দেওয়ার সম্মতি দিয়েছেন বলে নিশ্চিত করেন উপাচার্য।

সাক্ষাৎকালে জাবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মান এবং উৎকর্ষ বাড়াতে শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। বৈঠকে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার ৫৫ বছরে সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে মাত্র ছয়বার। সর্বশেষ ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সময়ে ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়। সেবার প্রায় ১৫ হাজার গ্র্যাজুয়েট, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী অংশ নেন।

আরও পড়ুন