EN ☀️
×

Follow Us

শিক্ষা

ব্যানার টানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ এএম

ব্যানার টানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

অ অ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আরিফুল বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের গেটে নিজ বিভাগের ব্যানার টানাতে গিয়ে বিদ্যুতায়িত হন আরিফুল। পরে হলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করা হয়।

এরপর তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চবি মেডিকেল সেন্টারের প্রধান ডা. আবু তৈয়ব জানান, আরিফুলের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন