পেছাল এসএসসি পরীক্ষা, পূর্বসূচিতে এইচএসসি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৩:২০ পিএম
ছবি: সংগৃহীত
শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে আগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে।
অন্যদিকে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার পূর্বঘোষিত সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আগামী ৬ জুন থেকেই নির্ধারিত সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা শুরু হবে।
সোমবার (৩১ আগস্ট) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পক্ষ থেকে নতুন রুটিন ও এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন