EN ☀️
×

Follow Us

শিক্ষা

গোবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক খসরুল আলম

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুল আহসানের পদত্যাগে পদটি দীর্ঘদিন শূন্য ছিল

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৮:০৩ পিএম

গোবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক খসরুল আলম

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম।

অ অ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. খসরুল আলম। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চার বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ এর ১৩(১) ধারা অনুযায়ী তাঁকে এই পদে নিয়োগ প্রদান করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কোষাধ্যক্ষ পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ—এর মধ্যে যা পূর্বে ঘটে, সেই সময় পর্যন্ত বহাল থাকবে। তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুসারে মাসিক সম্মানী এবং বিধি অনুযায়ী পদসংক্রান্ত অন্যান্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত এবং উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) কর্তৃক প্রদত্ত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা রাখেন। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নাজমুল আহসান কোষাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করায় দীর্ঘদিন ধরে পদটি শূন্য অবস্থায় পড়ে ছিল। ড. খসরুল আলমের যোগদানের মাধ্যমে এই শূন্যতা পূরণ হলো।

আরও পড়ুন