প্রিন্টঃ ২০ অক্টোবর ২০২৬
ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস, জানুয়ারির সমাবর্তনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশঃ ২০ আগস্ট ২০২৬, ০৪:৩৯ পিএম
শেয়ার করার বিকল্পগুলি
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা প্রদান এবং শিক্ষা, গবেষণা ও বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য সমাবর্তনে যোগ দেওয়ার আমন্ত্রণও গ্রহণ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, বৃহৎ উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং প্রস্তাবিত ২০ বছর মেয়াদি একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদার, অ্যালামনাই নেটওয়ার্ক সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ও তুলে ধরেন।
মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ মর্যাদা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান উপাচার্য।
এ ছাড়া গবেষণা তহবিল বৃদ্ধি, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, জীববিজ্ঞান ও জীবপ্রযুক্তির মতো আধুনিক বিষয়ে শিক্ষা ও গবেষণার উন্নয়নেও সরকারের সহায়তা কামনা করেন তিনি। শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে সহশিক্ষামূলক কার্যক্রম জোরদারের বিষয়েও আলোচনা হয়।
উপাচার্যের বক্তব্য শুনে প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা প্রদান এবং বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সম্মানজনক পর্যায়ে উন্নীত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
এ ক্ষেত্রে অ্যালামনাইদের সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক, সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মমত্ববোধ এবং শিক্ষা ও উন্নয়ন কার্যক্রমে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
শেয়ার করার বিকল্পগুলি
ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস, জানুয়ারির সমাবর্তনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৪:৩৯ পিএম