EN ☀️
×

Follow Us

শিক্ষা

দায়িত্বশীল সাংবাদিকতাই দেশকে এগিয়ে নিতে পারে: ভিসি আমানুল্লাহ

ভিসি জানান, ২০২৭ সালের জুনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে কোনো সেশনজট থাকবে না

ডেইলি সান রিপোর্ট, গাজীপুর

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৭:৪৮ পিএম

দায়িত্বশীল সাংবাদিকতাই দেশকে এগিয়ে নিতে পারে: ভিসি আমানুল্লাহ

পিআইবিতে আয়োজিত কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

অ অ

সাংবাদিকতার স্বাধীনতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল চর্চাই দেশ ও সমাজকে এগিয়ে নিতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

শনিবার (৮ আগস্ট) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) অডিটোরিয়ামে ‘গণমাধ্যম বিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স ২০২৬’-এর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আমানুল্লাহ বলেন, অপতথ্য ও ভুয়া সংবাদের ভিড়ে সঠিক তথ্য পৌঁছে দিতে সাংবাদিকদের অনুসন্ধানী ভূমিকা রাখতে হবে। এআই যুগে সাংবাদিকতার নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সম্পর্কে ভিসি জানান, ২০২৭ সালের জুনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে কোনো সেশনজট থাকবে না। পাশাপাশি চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় যুগোপযোগী ও দক্ষতাভিত্তিক কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে পিআইবির কর্মকর্তা ও প্রশিক্ষণার্থী সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন