EN ☀️
×

Follow Us

শিক্ষা

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পেছাল

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৭ পিএম

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পেছাল
অ অ

পূর্ব ঘোষণা অনুযায়ী ২০ জুলাই ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল। তবে সেটি ওইদিন হচ্ছে না। তবে তবে জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ হতে পারে। 

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আজ শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ২০ তারিখে ফলাফল প্রকাশ হচ্ছে না। তবে জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের জন্য তারা প্রস্তুত আছেন।

এর আগে গত ৮ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল ২০২৬ থেকে। পরীক্ষা চলে ২০ মে পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষাও শেষ হয়েছে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এ বছর পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি।

আরও পড়ুন