EN ☀️
×

Follow Us

শিক্ষা

সচিবালয়ে শিক্ষার্থী প্রতিনিধিদল

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি থেকে সরে, ৬ দফা শিক্ষার্থীদের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৬:০০ পিএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি থেকে সরে, ৬ দফা শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত

অ অ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা। বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষা ভবনের সামনে থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা দেয়।

এর আগে বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে আলোচনা শেষে ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি হলো—

১. দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যারা পুনরায় অংশ নিতে চান, তাদের সেই সুযোগ নিশ্চিত করতে হবে।

২. একই বিষয়ের পুনঃপরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে আগের পরীক্ষা ও পুনঃপরীক্ষার ফলাফলের মধ্যে সর্বোচ্চ নম্বরটি চূড়ান্ত হিসেবে গণ্য করতে হবে।

৩. প্রশ্নপত্রে থাকা ভুল প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দিতে হবে।

৪. চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত হওয়ার জন্য পর্যাপ্ত সময় দিয়ে পরে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে।

৫. পূর্ব ঘোষণা ছাড়া প্রশ্নপত্রের ধরনে পরিবর্তন আনার বিষয়টি নম্বর মূল্যায়নের ক্ষেত্রে বিবেচনায় নিতে হবে।

৬. পরীক্ষা চলাকালে ‘সচেতন গার্ড’-এর নামে কিছু শিক্ষকের কঠোর ও বিভ্রান্তিকর আচরণ বন্ধ করতে হবে, যাতে পরীক্ষার্থীরা ভীতি বা মানসিক চাপে না পড়েন।

আরও পড়ুন