EN ☀️
×

Follow Us

শিক্ষা

ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন ড. আব্দুল্লাহ আল মামুন

চার বছরের জন্য নিয়োগ, যুক্তরাজ্য-জাপান-থাইল্যান্ডে শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা রয়েছে তার

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৭:০৫ পিএম

ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন ড. আব্দুল্লাহ আল মামুন

অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

অ অ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন, ১৯৭৩-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাকে চার বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি পূর্ণ পদমর্যাদা ও বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন।

ড. আব্দুল্লাহ আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান। এছাড়া তিনি জাপানিজ স্টাডিজ অ্যাসোসিয়েশন ইন সাউথ এশিয়ার মহাসচিব, ডেমোক্রেসি ওয়াচ বাংলাদেশের চেয়ারম্যান এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এসেক্স থেকে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে স্নাতক ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

তার গবেষণার ক্ষেত্রের মধ্যে রয়েছে জাপানি স্টাডিজ, উন্নয়ন পরিকল্পনা, সুশাসন ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা। বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পাশাপাশি বিশ্বব্যাংক, ইউএনডিপি, ইউনিসেফ, জাইকা এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন প্রকল্পে পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি। দেশি-বিদেশি জার্নালে তার প্রকাশিত বই, গবেষণা প্রবন্ধ ও অধ্যায়ের সংখ্যা শতাধিক।

আরও পড়ুন