EN ☀️
×

Follow Us

শিক্ষা

প্রথম ধাপে যেসব থানা ও উপজেলায় বিতরণ হবে স্কুল ড্রেস

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পিএম

প্রথম ধাপে যেসব থানা ও উপজেলায় বিতরণ হবে স্কুল ড্রেস

ছবি: সংগৃহীত

অ অ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে দেশের ২৫টি থানা ও উপজেলায় ৯৯ হাজার ৮৮৩ শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে।

আজ বুধবাবর (২৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এ সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।

প্রস্তাবিত তালিকায় রয়েছে ঢাকার মোহাম্মদপুর, গুলশান, সেনানিবাস ও মিরপুর থানা। এছাড়া মুন্সীগঞ্জ সদর, মানিকগঞ্জ সদর, চট্টগ্রামের বন্দর, চকরিয়া, কচুয়া, লক্ষ্মীপুর সদর, ঠাকুরগাঁও সদর, তেতুলিয়া, বগুড়ার শিবগঞ্জ, গাবতলী, কাহালু, সিরাজগঞ্জ সদর, খুলনার রূপসা, শৈলকূপা, জীবননগর, বরিশাল সদর, নাজিরপুর, সিলেট সদর, মাধবপুর, নেত্রকোনা সদর এবং ময়মনসিংহ সদর উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে।

শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পোশাক হিসেবে ছেলেদের জন্য শার্ট ও হাফ প্যান্ট, সাদা জুতা ও সাদা মোজা এবং মেয়েদের জন্য ফ্রক ও হাফ প্যান্ট, সাদা জুতা ও সাদা মোজা থাকবে।

ইবতেদায়ী মাদ্রাসার ছাত্রীদের জন্য নির্ধারিত পোশাক হচ্ছে কালো বোরখা, কালো স্যালোয়ার, সাদা গোল হেজাব (উপরে মনোগ্রাম খচিত ব্যাচ), কালো জুতা এবং শীতকালে কালো সোয়েটার।

ইবতেদায়ী মাদ্রাসার ছাত্রদের জন্য থাকবে সাদা পাঞ্জাবি (বুকে বাম পাশে পকেট ও মনোগ্রাম ব্যাচ), সাদা স্যালোয়ার, সাদা কেডস, সাদা গোল টুপি এবং শীতকালে সাদা সোয়েটার।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

আরও পড়ুন