EN ☀️
×

Follow Us

শিক্ষা

খুবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ডেইলি সান রিপোর্ট, খুবি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম

খুবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ছবি: সংগৃহীত

অ অ

খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। একই সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনোর রশীদ খান কালো পতাকা উত্তোলন করেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, ডিসিপ্লিন প্রধান ও ছাত্রবিষয়ক পরিচালক উপস্থিত ছিলেন।

এর আগে রাত ১২টা ১ মিনিটে উপাচার্য কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরে প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে একটি প্রভাতফেরি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশ নেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়।

আরও পড়ুন