EN ☀️
×

Follow Us

শিক্ষা

শাকসু নির্বাচন জমে উঠেছে, প্রথম দিনেই বিক্রি ৪৬ মনোনয়ন ফরম

প্রথম দিনেই মনোনয়ন নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাড়া লক্ষ করা গেছে

ডেইলি সান রিপোর্ট, শাবিপ্রবি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম

শাকসু নির্বাচন জমে উঠেছে, প্রথম দিনেই বিক্রি ৪৬ মনোনয়ন ফরম

ছবি: সংগৃহীত

অ অ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের পুনঃতফসিল অনুযায়ী মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। প্রথম দিনেই মনোনয়ন নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাড়া লক্ষ করা গেছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রথম দিনেই শাকসু নির্বাচনের জন্য ২৬টি এবং হল সংসদের জন্য ২০টি—মোট ৪৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। আগামী দুই দিন চলবে ফরম বিতরণ কার্যক্রম। ইচ্ছুক প্রার্থীরা চাইলে আগামীকাল থেকেই মনোনয়নপত্র জমা দিতে পারবেন।


পুনঃতফসিল অনুযায়ী ৭ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ৮ ডিসেম্বর যাচাই–বাছাই শেষে ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থিতা তালিকা।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে উৎসাহ–উদ্দীপনা বাড়তে শুরু করেছে। শিক্ষার্থীদের উপস্থিতি, আলোচনা এবং সম্ভাব্য প্রার্থীদের নড়াচড়ায় প্রার্থীতা দাখিলের প্রথম দিন থেকেই ক্যাম্পাসে নির্বাচনী আমেজ স্পষ্ট হয়ে উঠেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।

আরও পড়ুন