৩৪ বিলিয়ন ডলার ছাড়াল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৭ এএম
ছবি: সংগৃহীত
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছে। সর্বশেষ হিসাবে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভের হিসাব প্রকাশের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক দুটি পদ্ধতি অনুসরণ করে। এর একটি হলো মোট রিজার্ভের হিসাব, অন্যটি আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি। হিসাব পদ্ধতির ভিন্নতার কারণে দুই হিসাবে রিজার্ভের পরিমাণে পার্থক্য রয়েছে।
আরও পড়ুন