EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

এস রহমান প্রপার্টিজের নতুন কার্যালয় উদ্বোধন, এসআরপি টাওয়ারের শেয়ার বিক্রি শুরু

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পিএম

এস রহমান প্রপার্টিজের নতুন কার্যালয় উদ্বোধন, এসআরপি টাওয়ারের শেয়ার বিক্রি শুরু

ছবি: ডেইলি সান

অ অ

বসুন্ধরা আবাসিক এলাকার জেসিএক্স বিজনেস টাওয়ারের ১২তম তলায় এস রহমান প্রপার্টিজের নতুন নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে বসুন্ধরার এল ব্লকে ৩০ তলাবিশিষ্ট বাণিজ্যিক ভবন ‘এসআরপি টাওয়ার’ প্রকল্পের শেয়ার বিক্রি শুরু হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফুরফুরা দরবার শরীফের পীর সাহেব ও ইসলামি স্কলার শাহ ফতেহ আলী আয়াতুল্লাহ সিদ্দিকী আল কোরাইশী। বিশেষ অতিথি ছিলেন আল-সুন্নাহ ট্রাস্টের চেয়ারম্যান শায়েখ উসামা খন্দকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজ।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর (করপোরেট অ্যাফেয়ার্স) সৈয়দ ফরহাদ আলী রেজা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এস রহমান প্রপার্টিজের চেয়ারম্যান এস এম সাহিদুর রহমান। তিনি বলেন, আবাসন, বাণিজ্যিক স্থাপনা ও স্বাস্থ্যসেবা খাতে পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি কাজ করছে। শেয়ারভিত্তিক প্রকল্পের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণের সুযোগ তৈরি করা হচ্ছে।

তিনি জানান, প্রতিষ্ঠানটির চলমান তিনটি কনডোমিনিয়াম ও দুটি বাণিজ্যিক প্রকল্পের পাশাপাশি নতুন উদ্যোগ হিসেবে বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকে ২২ দশমিক ৫৫ কাঠা জমির ওপর ৩০ তলাবিশিষ্ট এসআরপি টাওয়ার নির্মাণ করা হচ্ছে। ১৩০ ফুট প্রশস্ত সড়কের পাশে অবস্থিত এ ভবনের প্রতিটি তলায় ২ হাজার ৫০০ বর্গফুট আয়তনের চারটি ইউনিট থাকবে। প্রকল্পটির শেয়ার বিক্রি শুরু হয়েছে।

এ ছাড়া তিনি বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হসপিটালের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এক হাজার শয্যার হাসপাতালটি দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে ডায়াগনস্টিক সেন্টার, বহির্বিভাগ, জরুরি চিকিৎসাসেবা ও চিকিৎসকদের চেম্বার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তী ধাপে পূর্ণাঙ্গ হাসপাতাল চালুর পাশাপাশি নার্সিং কলেজ, ডরমিটরি, স্টুডিও অ্যাপার্টমেন্ট ও স্বল্প ব্যয়ের আবাসন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে আধুনিক ওষুধ উৎপাদন কারখানা প্রতিষ্ঠার উদ্যোগও রয়েছে।

শায়েখ উসামা খন্দকার এস রহমান প্রপার্টিজের বিভিন্ন উদ্যোগের সফলতা কামনা করেন। একই সঙ্গে হাসপাতালের কল্যাণ তহবিলে সদকায়ে জারিয়া হিসেবে শেয়ার ক্রয়ের মাধ্যমে অনুদান দিতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

শাহ ফতেহ আলী আয়াতুল্লাহ সিদ্দিকী আল কোরাইশী তাঁর বক্তব্য ও দোয়ার মাধ্যমে এস রহমান প্রপার্টিজের সব প্রকল্পের সফলতা কামনা করেন। বিশেষ করে বসুন্ধরা মেডিকেল সিটি ও ইন্টারন্যাশনাল হাসপাতালের নির্মাণকাজ এবং শেয়ার বিক্রয় কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য দোয়া করেন।

অনুষ্ঠানের শেষপর্বে চেয়ারম্যান এস এম সাহিদুর রহমান আনুষ্ঠানিকভাবে এসআরপি টাওয়ার প্রকল্পের শেয়ার বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নতুন কার্যালয়ের উদ্বোধন এবং বাণিজ্যিক প্রকল্পের যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরও পড়ুন