EN ☀️
×

Follow Us

অর্থনীতি

সিটি ব্যাংক ও বিডব্লিউএসের সমঝোতা স্মারক সই

সিটিটাচে ভ্যালু অ্যাডেড সার্ভিসের পেমেন্ট করতে পারবেন বসুন্ধরার বাসিন্দারা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ পিএম

সিটিটাচে ভ্যালু অ্যাডেড সার্ভিসের পেমেন্ট করতে পারবেন বসুন্ধরার বাসিন্দারা
অ অ

বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের জন্য ডিজিটাল মাধ্যমে ভ্যালু অ্যাডেড সার্ভিসের পেমেন্ট সুবিধা চালু করতে সমঝোতা স্মারক সই করেছে সিটি ব্যাংক পিএলসি ও বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি (বিডব্লিউএস)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বসুন্ধরা আবাসিক এলাকায় বিডব্লিউএসের কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই হয়। এতে সিটি ব্যাংকের পক্ষে সই করেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. অরূপ হায়দার। 

আর বিডব্লিউএসের পক্ষে সই করেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অব.)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডব্লিউএসের প্রেসিডেন্ট ও সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, ফাইন্যান্স সেক্রেটারি ইমরুল হাসান এবং জয়েন্ট জেনারেল সেক্রেটারি কাজী হাবিবুর রহমান।

এই চুক্তির আওতায় বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দারা সিটি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘সিটিটাচ’ ব্যবহার করে বিডব্লিউএসের বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিসের বিল পরিশোধ করতে পারবেন। এর ফলে সেবার মূল্য পরিশোধের প্রক্রিয়া আরও সহজ, আধুনিক ও ঝামেলামুক্ত হবে।

বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের সব ধরনের সেবা দ্রুত ডিজিটাল পদ্ধতির আওতায় আনতে বিডব্লিউএস কাজ করছে।

আরও পড়ুন