EN ☀️
×

Follow Us

অর্থনীতি

ছুটির দিনে জমজমাট ‘সুপার সেল কার বাজার’

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২২ এএম

ছুটির দিনে জমজমাট ‘সুপার সেল কার বাজার’

ঝামেলা ছাড়াই ক্রেতা-বিক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগের একটি সহজ মাধ্যম সুপার সেল কার বাজার।

অ অ

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ক্রেতা ও বিক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমে উঠেছে সাপ্তাহিক ‘সুপার সেল কার বাজার’। প্রতি শুক্রবার আইসিসিবির এক্সপো ভিলেজে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বসছে দেশের অন্যতম বৃহত্তম এই গাড়ি কেনাবেচার আসর।

গত ৪ সেপ্টেম্বর শুরু হওয়া এই ব্যতিক্রমী উদ্যোগটি সফলভাবে টানা ৯ সপ্তাহ পার করেছে। দিন দিন অটোমোবাইল প্রেমীদের মাঝে এর জনপ্রিয়তা বাড়ছে।

এই আয়োজনের সবচেয়ে বড় বিশেষত্ব হলো, এখানে ক্রেতারা যেমন নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি কেনার সুযোগ পাচ্ছেন, ঠিক তেমনি বিক্রেতারাও তাঁদের ব্যবহৃত গাড়ি সরাসরি বিক্রির জন্য প্রদর্শন করতে পারছেন। ফলে মধ্যস্বত্বভোগীদের ঝামেলা ছাড়াই ক্রেতা-বিক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগের একটি সহজ মাধ্যম তৈরি হয়েছে।

বাজারে টয়োটা, মিতসুবিশি এবং নিশান ব্র্যান্ডের গাড়ির আধিক্য সবচেয়ে বেশি। ২০০০ সালের পুরোনো মডেল থেকে শুরু করে ২০২৬ সালের একদম লেটেস্ট মডেলের ব্র্যান্ড নিউ গাড়িও মিলছে এই বাজারে।

গাড়ির পাশাপাশি এই হাটে বিভিন্ন ব্র্যান্ডের মোটরবাইক কেনাবেচার সুযোগ থাকায় দুই চাকার যানবাহনের ক্রেতাদেরও ঢল নামছে এক্সপো ভিলেজে। এ ছাড়া ক্রেতাদের সুবিধার্থে স্পটেই ব্যাংক ফাইন্যান্স এবং অটো লোনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

এর ফলে গ্রাহকদের ঋণের জন্য আলাদাভাবে বিভিন্ন ব্যাংকে ঘুরে সময় নষ্ট করতে হচ্ছে না, যা ক্রেতাদের আগ্রহ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

উইজার্ড শোবিজের ব্যবস্থাপনা এবং আইসিসিবির ভেন্যু সহযোগিতায় আয়োজিত এই বাজার নিয়ে অত্যন্ত ইতিবাচক সাড়া মিলছে। আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান জানান, প্রতি শুক্রবার এখানে শত শত মানুষ পরিবার নিয়ে আসছেন।

বৈচিত্র্যময় কালেকশন এবং অন-স্পট লোন সুবিধার কারণে বিক্রেতা ও ক্রেতা উভয় পক্ষই অত্যন্ত সন্তুষ্ট এবং আগামী দিনগুলোতে এই উদ্যোগটি আরও বড় পরিসরে সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন