EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঋণসংকট সামলাতে সম্পদ বিক্রির পরিকল্পনা সিটি গ্রুপের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫০ পিএম

ঋণসংকট সামলাতে সম্পদ বিক্রির পরিকল্পনা সিটি গ্রুপের

ছবি: সংগৃহীত

অ অ

ব্যাংকের ঋণের চাপ কমাতে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিভিন্ন সম্পদ বিক্রির পরিকল্পনা করছে সিটি গ্রুপ। এসব সম্পদ বিক্রি করে পাওয়া অর্থের একটি অংশ দিয়ে ঋণ পরিশোধ করতে চায় প্রতিষ্ঠানটি।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আর্থিক সংকট মোকাবিলায় সম্পদ বিক্রির পাশাপাশি নতুন বিনিয়োগ আনার উদ্যোগও নিচ্ছে গ্রুপটি।

তবে বিশ্লেষকদের মতে, সম্পদ বিক্রি করে সাময়িকভাবে ঋণের চাপ কমানো সম্ভব হলেও এতে দীর্ঘমেয়াদি সংকটের সমাধান নাও হতে পারে। কারণ, বিপুল ঋণের তুলনায় সম্পদ বিক্রি করে কত টাকা পাওয়া যাবে এবং তা দিয়ে কতটা ঋণ পরিশোধ করা সম্ভব হবে, তা এখনো অনিশ্চিত।


সিটি গ্রুপের কাছে দেশি-বিদেশি ৪৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় ২৬ হাজার কোটি টাকা ঋণ রয়েছে। এর মধ্যে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ইতোমধ্যে গ্রুপটির ঋণ খেলাপি হিসেবে শ্রেণিকরণ করেছে।

আরও পড়ুন