EN ☀️
×

Follow Us

অর্থনীতি

দেশের বাজারে কমল সোনার দাম

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:২৫ এএম

দেশের বাজারে কমল সোনার দাম

ছবি: সংগৃহীত

অ অ

টানা দুই দফা বাড়ার পর দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। কমানো হয়েছে রুপার দামও।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

সমিতির নতুন মূল্যতালিকা অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১৯ হাজার ১২৫ টাকা। সে হিসাবে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে দাম কমেছে ১ হাজার ৬৩৩ টাকা।


একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৩৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমেছে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন