EN ☀️
×

Follow Us

অর্থনীতি

প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে ‘সুপার সেল কার বাজার’

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ এএম

প্রতি শুক্রবার আইসিসিবিতে বসছে ‘সুপার সেল কার বাজার’

ছবি: সংগৃহীত

অ অ

এক ছাদের নিচে বিভিন্ন ধরনের গাড়ি কেনাবেচার সুযোগ নিয়ে রাজধানীর বসুন্ধরায় বসছে ‘সুপার সেল কার বাজার’। প্রতি শুক্রবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো ইয়ার্ডে এ আয়োজন চলবে।

এ বাজারে ক্রেতারা বিভিন্ন ধরনের গাড়ি দেখতে, পছন্দের গাড়ি বেছে নিতে এবং টেস্ট ড্রাইভের সুযোগ পাবেন। পাশাপাশি গাড়ি কেনাবেচার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা, অটোমোবাইল টেকনিশিয়ানের পরামর্শ এবং গাড়ি ধোয়ার সুবিধাও থাকছে।

আয়োজনে আরও থাকছে গাড়ির যন্ত্রাংশ ও আনুষঙ্গিক পণ্যের স্টল, বিশেষ প্রদর্শনী, ফুড জোন ও মেডিকেল বুথ। দর্শনার্থীদের বিনোদনের জন্য থাকছে স্টান্ট শো, নাচের পরিবেশনা, কনসার্ট ও ডিজে আয়োজন।

আয়োজকদের লক্ষ্য, গাড়ি কেনাবেচার পাশাপাশি দর্শনার্থীদের জন্য আনন্দদায়ক পরিবেশ তৈরি করা। আগ্রহীরা প্রতি শুক্রবার সরাসরি বাজারে এসে গাড়ি দেখা ও কেনাবেচার সুযোগ নিতে পারবেন।

স্থান: এক্সপো ইয়ার্ড, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), কুড়িল বিশ্বরোড, ঢাকা।

সময়: প্রতি শুক্রবার, সকাল ১১টা থেকে রাত ৮টা।

বুকিং ও বিস্তারিত তথ্য: ০১৯৬৯৯৯৯৮৬৬, ০১৭১৫৫২২৮০৮, ০১৭০৪১৬০৩৮৯, ০১৯৫৮২০০৪৮৯, ০১৭০৮৪৬৬৬১৬ ও ০১৯৯১১৯৭৭১৮।

আয়োজনটি পরিচালনা করছে উইজার্ড শোবিজ। ভেন্যু পার্টনার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)।

আরও পড়ুন