EN ☀️
×

Follow Us

অর্থনীতি

ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১ হাজার ৬৯১ টাকা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১১:২২ এএম

ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১ হাজার ৬৯১ টাকা

ছবি: সংগৃহীত

অ অ

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার প্রভাবে দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন এ দাম বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় স্বর্ণের দাম সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ১৩ অক্টোবর সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অলংকারের নকশা ও মান অনুযায়ী মজুরি নির্ধারণ করা হবে। স্বর্ণ ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া অলংকারের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণের অলংকারের ওপর ৫ শতাংশ এবং রুপার অলংকারের ওপর ৬ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন