EN ☀️
×

Follow Us

অর্থনীতি

বাংলা কিউআরে দিনে ১৪৩ কোটি টাকা লেনদেন: গভর্নর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পিএম

বাংলা কিউআরে দিনে ১৪৩ কোটি টাকা লেনদেন: গভর্নর

ছবি: সংগৃহীত

অ অ

বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে দেশে ডিজিটাল লেনদেন দ্রুত বাড়ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মুস্তাকুর রহমান। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ১৪৩ কোটি টাকার লেনদেন হচ্ছে এই মাধ্যমে। গত তিন মাসে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় সাড়ে তিন গুণ।

সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর মতিঝিলে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেন গভর্নর মো. মুস্তাকুর রহমান। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং বাংলা কিউআর ব্যবহারে তাদের উৎসাহিত করেন।

গভর্নর বলেন, নগদ টাকার ব্যবহার কমিয়ে দেশে ক্যাশবিহীন লেনদেন বা ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক জোর তৎপরতা শুরু করেছে। এর অংশ হিসেবে সর্বজনীন ডিজিটাল লেনদেনের মাধ্যম বাংলা কিউআর সারাদেশে ছড়িয়ে দিতে মাঠপর্যায়ে প্রচারণা ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু রয়েছে। গত তিন মাসে এ মাধ্যমে লেনদেন বেড়েছে প্রায় সাড়ে তিন গুণ। প্রতিদিন গড়ে ১৪৩ কোটি টাকার লেনদেন হচ্ছে বাংলা কিউআরের মাধ্যমে।

মতিঝিলে প্রচারণাকালে গভর্নর বলেন, ডিজিটাল লেনদেন জনপ্রিয় করতে শুধু প্রযুক্তি সুবিধা চালু করাই যথেষ্ট নয়, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়ানোও জরুরি। এ জন্য মাঠপর্যায়ে প্রচারণা ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।

তিনি বলেন, নগদ টাকার ওপর নির্ভরতা কমিয়ে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানোর লক্ষ্যেই বাংলা কিউআরকে সারাদেশে আরও বিস্তৃত করা হচ্ছে।

আরও পড়ুন